যশোরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ রনি (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের ইসহাক মোড়লের ছেলে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর২০২১ ) দুপুর সাড়ে বারোটার দিকে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল, এএসআই (নিঃ) এস.এম ফুরকান হোসেইনের সমন্বয়ে একটা চৌকস দল যশোর কোতয়ালী থানার  চাঁচড়া রাজা বরদাকান্ত রোডে এরিনা সীড কোম্পানীর প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে তাকে এ বিপুল পরিমাণে গাঁজাসহ আটক করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, মাদকসহ আটক রনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে সে যশোর চাঁচড়া রাজা বরদাকান্ত রোডে অবস্থান করছে। এ সময়ে সেখানে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইন মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *