যশোরে এইচআইভিতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে গত ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত ১৪৬জন নারী-পুরুষ এইচআইভিতে আক্রন্ত হয়। এই ১৬ বছরে আক্রান্তদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫জুন) যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির সভাকক্ষে এইচআইভি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করেন জেলার এইডস কমিটির ফোকাল পার্সন আবিদুর রহমান।

কমিটির তথ্য মতে, যশোরের ২০০৬ সাল থেকে এইচআইভি পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত ১৪৬জন নারী-পুরুষ এইচআইভিতে আক্রন্ত হয়েছে। এর মধ্যে ২০০৮ সালে দুইজন, ২০১০ সালে সাতজন, ২০১১ সালে ছয়জন, ২০১২ সালে নয়জন, ২০১৩ সালে আটজন, ২০১৪ সালে ২৩জন, ২০১৫ সালে ৩৩জন, ২০১৬ সালে ১৩ জন, ২০১৭ সালে আটজন, ২০১৮ সালে ছয়জন, ২০১৯ সালে ১০জন, ২০২০ সালে ১০জন, ২০২১ সালে একজন এবং ২০২২ সালে ১০জন। এর মধ্যে এইডস রোগী সংখ্যা ২০জন। এইডস রোগী মধ্যে ১৩জন মৃত্য হয়েছে। মৃত্যুদের মধ্যে আটজন পুরুষ এবং পাঁচজন নারী।

 

যশোর জেলা সির্ভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, উদ্বেগজনক হারে বাড়ছে যশোরের এইডস রোগীর সংখ্যা। কিছুদিন আগে এমএম কলেজে তিনজনের শরীরে এইচআইভি ধরা পড়েছে। তার তিন জন একই সাথে একই রুমে থাকতো। এটা যশোরের জন্য অশনি সংকেত দিচ্ছে। যশোরের আক্রান্ত সবাই চিকিৎসাধীন আছেন। ইতোমধ্যে আমরা জরুরি ভিত্তিতে এইডস রোগীদের চিকিৎসা কেন্দ্রের জন্য আবেদন করেছি। খুব দ্রুত আমরা যশোরে এইডস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবো।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক। এছাড়াও উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (সিএস) ডা. রেহেনেওয়াজ, ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটি (সিএমকেএস) ডাম কনসোর্টিয়াম সাব-ডিআইসি ইনচার্জ মিলন মন্ডল, জেলার এইডস কমিটির ফোকাল পার্সোন ও এফপিএবি জেলার কর্মকর্তা আবিদুর রহমান, এইচআইভি কাউন্সিলার কাম এ্যাডমিনিষ্টেশন সুদেব কুমার বিশ্বাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *