মুক্তিযোদ্ধা হাজী মশিউর রহমান আর নেই

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠিতা মুক্তিযোদ্ধা ও হাজী মশিউর রহমান বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। সোমবার সকালে রাজধানীর এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজী মশিউর রহমানের স্বজনরা জানান,তিনি স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী সৈন্যদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছিলেন। দেশ স্বাধীনের পর পরই বেনাপোলে মানুষের জন্য গাজীপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। তিনি দির্ঘ দিন ধরে শরীরের নানা জঠিলতায় ভুগছিলেন। সম্প্রতি পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে রাজধানীর এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সোমবার বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গাজীপুরে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রা থেকে জানান হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *