মাতৃ গর্ভের সন্তান নষ্টের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক, যশোর : মাতৃ গর্ভের সন্তান নষ্টের অভিযোগে স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্বামী মাহামুদ হাসান সুজন। বিষয়টি আমলে নিয়ে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার সিরাজুল ইসলামের ছেলে স্বামী মাহামুদ হাসান সুজন এ মামলাটি করেন। আসামিরা হলেন, যশোর সদর উপজেলার ভায়না গ্রামের স্ত্রী তাবাস্সুম আকতার মেহেরিন, তার পিতা আশরাফুজ্জামান, মা জেসমিন বেগম ও নানী পাঁচবাড়িয়া গ্রামের ছুটু বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জুন মেহেরিনের সাথে তার বিয়ে হয়। বিয়ের দু’মাস পর স্ত্রীর গর্ভে সন্তান আসে। গত ৪ সেপ্টেম্বর অন্য আসামিরা তার বাড়িতে এসে মেহেরিনকে বাবার বাড়ি নিয়ে যান। এরপর মেহেরিন আর তার বাড়িতে আসেননি। গত এক সপ্তাহ আগে আসামিরা মেহেরিনের সম্মতিতে গর্ভের সন্তান নষ্ট করেন। বিষয়টি জানার পর সুজন শ্বশুরবাড়িতে যেয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে আসামিরা তাকে লাঞ্চিত করে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং মেহেরিনকে আর স্বামীর কাছে পাঠানো হবে না বলে হুশিয়ারি দেন। পরে সুজন আদালতে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *