বেনাপোল সীমান্তে পিস্তল গুলি ফেনসিডিল উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল গোগা সীমান্ত এলাকা থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

 

সোমবার (১৮ অক্টোবর) ভোর ৫টার দিকে বেনাপোল গোগা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করে বর্ডার গার্ড (বিজিবি) বাংলাদেশ সদস্যরা। এ তথ্য নিশ্চিত করে গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ।

 

গোগা বিওপির কমান্ডার হাবিলদার দবির উদ্দিনের বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সোমবার ভোরে ভারত থেকে একজন চোরাকারবারি বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র নিয়ে আসছে। সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে চোরাকারবারি বিজিবির উপস্থিতি বুঝতে পেরে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেট খুললে তার মধ্যে থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল দেখতে পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাত নামে অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *