নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ৫২ মেট্রিক টন বিস্ফোরক আমদানি হয়েছে। রবিবার (২২ আগস্ট) বিকেল ছয়টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরকের এই চালানটি বেনাপোল বন্দরে পৌঁছায়।
মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ৫২ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছেন।
বিস্ফোরকের চালানটি ক্লিয়ারেন্সের জন্য বেনাপোলের সারথী এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট দায়িত্ব পেয়েছেন। পণ্য চালানটি শুল্কায়নের পর চট্টগ্রামের গ্যাস ডেভেলপমেন্টের অফিসে পৌঁছানো হবে।
আরো পড়ুন>> মা-ছেলে’ মিলেই হত্যা করে রুগ্ন বাবাকে
বন্দর সূত্রে জানা যায়, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড (ডিজিএফ) অর্থায়নে তিন হাজার কিলোমিটার লাইন ২ডি সাইসমিক সার্ভে কার্যক্রম পরিকল্পনায় এ বিস্ফোরক ব্যবহার করা হবে। এ বিস্ফোরক দ্রব্যের আমদানিকারক মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড।
আমদানিকৃত বিস্ফোরক দ্রব্যের মধ্যে রয়েছে ২১ হাজার পিস ডেটোনেটর ও ২১ হাজার পিস কো অ্যাংকর সামগ্রী। বিস্ফোরক দ্রব্যগুলো বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন সারথী এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন, পরবর্তীতে গত ১৪ মার্চ ৮ ট্রাকে ১১১ মেট্রিক টন ও ৬ মার্চ ৯ ট্রাকে ১৩০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করেছিল দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।গত ৭ মাস পরে আবারও বিস্ফোরকের বড় একটা চালান ভারত থেকে আমদানি করা হলো।
আরো পড়ুন>>৫৯ লাখ টাকার মাদকদ্রব্যসহ ৬৭ মাদক ব্যবসায়ী আটক
কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বিকালে পণ্য চালানটি বেনাপোল বন্দরে পৌঁছেছে। পণ্য চালানটি বিস্ফোরক হাওয়ায় বন্দর কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। পণ্য চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করা হয়েছে।কাস্টমস সরকারের কার্যাবলী সম্পন্ন হলে মালামাল খালাস করে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হবে বলে তিনি জানান।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন,গতকাল রোববার বিকালে বিস্ফোরণের চালানটি বেনাপোল বন্দরে পৌঁছায়। এরপর বন্দরের ৩১ নাম্বার সেডে সুরক্ষিত ভাবে রাখা হয়েছে। এবং সেডটিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কাস্টমসের শুল্কায়নের কাগজপত্র পেলেই পণ্য চালানটি দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।