বেনাপোলে আমেরিকান ডলার রুপিসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি,যশোর: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার আমেরিকান ডলার ও ২২৪০ ভারতীয় রুপিসহ নারায়ণ (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার বেলা ১ টার দিকে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোষ্ট থেকে তাকে আটক করে বিজিবি। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদী খান থানার বরুইহাজী গ্রামের বিজয়ের ছেলে।
বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে অর্থপাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন পাচারকারী বিপুল পরিমানের বৈদেশিক মুদ্রা পাচার করছে। এসময়ে আমড়াখালী পৌছালে তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে ২০ হাজার আমেরিকান ডলার ও ২২৪০ ভারতীয় রুপি জব্দ করা হয়। দুপুরে তার বিরুদ্ধে অবৈধ্য অর্থপাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তন্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *