ঢাকা অফিস: এর আগে বিএনপির সমাবেশ চলাকালীন ই বা শ্রমিকদের মারধর ও বাঁধ ভাঙচুরের ঘটনায় বাস মালিকরা না খোশ। তাই এবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। মহাখালী থেকেও ছাড়ছে না বাস।
ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক সমিতির নেতা ও শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছেন এ পথের যাত্রীরা।
তবে পরিবহন মালিকদের দাবি, আজ (শনিবার) ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে। এ সমাবেশে পরিবহন বা বাসে হামলা-ভাঙচুরের আশঙ্কা রয়েছে। তাই তারা আজ ঢাকা থেকে ময়মনসিংহ ও ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছেন।
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী বাস যাত্রী পরিবহন করে। খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার সকাল থেকে এই টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে সকাল থেকে টার্মিনালটিতে ময়মনসিংহগামী যাত্রীদের ভিড় হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সামদানী খন্দকার বলেন, সম্প্রতি চট্টগ্রামে বিএনপি সমাবেশ শেষে পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং বাস ভাঙচুর করা হয়েছে। আজ ময়মনসিংহে বিএনপি সমাবেশে একই ঘটনা ঘটতে পারে। তাই এই রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকেরা তবে এ বিষয়ে বাস মালিকদের সঙ্গে আলোচনা হবে। আলোচনায় পরে বাস ছাড়া হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।