পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে নাবিকের বন্দুক হামলা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:ঐতিহাসিক পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে বন্দুক হামলা চালিয়েছেন তাদেরই এক নাবিক। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে হাওয়াই দ্বীপপুঞ্জের হনোলুলুর কাছে মার্কিন নৌ ও বিমানবাহিনীর একটি যৌথ ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীকে প্রতিহত করার আগেই তিনি আত্মহত্যা করেন। ঘাঁটি কর্তৃপক্ষ এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হামলার পর বেশ কিছুক্ষণ ঘাঁটির কিছু অংশ বন্ধ রাখা হয়।

এক মুখপাত্রের বরাতে হাওয়াই নিউজ জানিয়েছে, হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। এছাড়া এক প্রত্যক্ষদর্শী হামলাকারীকে নিজের ওপর গুলি চালাতে দেখেছেন।

তবে হামলাকারী মার্কিন নাবিকের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *