পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের মিয়াওয়ালীতে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একই পরিবারের তিন নারী ও সমান সংখ্যক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।

জিও নিউজের খবর, সোমবার সকালে পাঞ্জাব প্রদেশের বাক্কার থেকে রাওয়ালপিণ্ডি যাওয়ার পথে রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় আগুন ধরে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে, গত একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১০ পাকিস্তানি সেনাসহ ২৭ জন নিহত হন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *