দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই বিএনপির ঘরে : কাদের

নিউজটি শেয়ার লাইক দিন

কুমিল্লা সংবাদদাতা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই বিএনপির ঘরে। তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লায় একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার আগে নগরীর সার্কিট হাউজের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকার সিটি করপোরেশনের নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ইভিএম সর্বজন স্বীকৃত আধুনিক পদ্ধতি, ইভিএমমে সুষ্ঠু নির্বাচন হয়। অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় যেখানে ইভিএম হয়েছে সেখানে বিএনপি জিতেছে, ইভিএম হলে কারো অসুবিধা নেই।

তিনি বলেন, ইভিএমে সুষ্ঠু ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের নিশ্চয়তা আছে। একটা শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে স্বাধীন ভূমিকা পালনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *