টাকার উপর ঘুমিয়ে ডিবির এসআই, ছবি ভাইরাল

নিউজটি শেয়ার লাইক দিন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশে পাশে এলাকায় ডিউটি করেন এসআই আরিফসহ এক দল পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সিদ্ধিরগঞ্জে তাদের ব্যবহারের একটি গাড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিল। ওই সময় একাধিক ব্যক্তি গাড়ির ভেতরের কয়েকটি ছবি তোলেন। এতে দেখা যায় এসআই আরিফ বিপুল পরিমাণ টাকার উপর ঘুমিয়ে ছিলেন। এ টাকাগুলোর প্রতিটি বান্ডিল আকারে দেখা যায়। ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল ছিল সেখানে। তবে টাকার মোট অংক জানা যায়নি। পাশে ছিল তার ব্যবহৃত সরকারি ওয়ালেস।

বুধবার সকাল থেকে ওই ছবিটি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। পরে এ ব্যাপারে জানতে এসআই আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *