চুয়াডাঙ্গায় নতুন করে নার্স স্বাস্থ্য কর্মীসহ ৮ জন করোনায় আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন

চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গায় নতুন করে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালের ২ জন নার্স ও সদর উপজেলা স্বাস্থ্য অফিসের ক্যাশিয়ার রয়েছেন একজন । এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন ও মারা গেছেন ১ জন। শুক্রবার রাত সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ৮ জনের করোনা শনাক্তের রেজাল্ট এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগি শনাক্ত হল ৫১ জনের

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয় ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছে ওই যুবক।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *