অভয়নগরে শর্টগানসহ সহ যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে একটি শর্টগানসহ মফিদুল ইসলাম তুরজো (২৫) নামে এক যুবক আটক হয়েছে। সোমবার দুপুর তিনটার দিকে উপজেলার বুইকারা ড্রাইভার পাড়া এলাকার মহিদুলের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করে  র‌্যাব-৬ এর সদস্যরা। সে ওই এলাকার মৃত্যু নুর ইসলাম খাঁ এর ছেলে।

যশোর র‌্যাব-৬, এর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে সন্ত্রাসী কার্যাবলী চালানোর জন্য লোকজন নিয়ে অভয়নগরের ড্রাইভার পাড়া এলাকায় একত্রিত হচ্ছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি শর্টগানসহ তাকে আটক করা হয়। বিকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাা দিয়ে তাকে অভয়নগর থানায় সোপর্দ করাা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *