বেনাপোল সংবাদদাতা: বেনাপলে জাল টাকাসহ লিপি বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা বেলা বেনাপোল ইসলামী ব্যাংকের সামনে থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ জাল টাকাসহ হাতেনাতে তাকে আটক করেন। আটক লিপি বেগম বেনাপোল দৌলতপুর গ্রামের সরদারপাড়া এলাকার মতিউর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়,বেনাপোল বাজারস্থ ইসলামী ব্যাংক এর সামনে ফুটপাতের উপর অসীমের ফলের দোকানে আটক লিপি বেগম কেনাকাটা করেন।এরপর লিপি এবং দোকানি অসীমকেকে একটি ১০০০ টাকার নোট দেন। টাকাটা নিয়ে সন্দেহ হলে দোকানদার উক্ত ১০০০ (এক হাজার) টাকা টির নোটটি নিয়ে বাদী উক্ত মহিলাকে সঙ্গে করে বাজার কমিটির কাছে নিয়ে যায়। বাজার কমিটি উক্ত ঘটনা থানা পুলিশকে অবহিত করে। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত মহিলাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। আসামীকে জিজ্ঞাসাবাদে একপর্যায়ে সে স্বীকার করে যে, বেশ কিছু দিন ধরে জাল টাকা দিয়ে বিভিন্ন দোকানে কেনাকাটা করে এবং তার নিকট আরো ০৩ টি ১০০০ (এক হাজার) টাকার জাল নোট আছে। তখন তিনি তার হাতে থাকা ব্যাগের মধ্যে হইতে ০৩ (তিন) টি ১০০০ (এক হাজার) টাকার জাল নোট সর্বমোট ০৪ টি ১০০০ (এক হাজার) টাকার জাল নোট নিজ হাতে বের করে দেয়।
দোকানদার অসীম দাস জানান, ওই মহিলা আমার কাছে দুই কেজি বেদানা কেনেন। এরপর আমাকে 1000 টাকার একটি নতুন নোট দেন। বিষয়টি আমার সন্দেহ হলে আমি লিপি রকম কে সঙ্গে নিয়ে বাজার কমিটির সভাপতির কাছে যাই।সেখানে সবাই টাকাটি যাচাই-বাছাই করে জাল বলে চিহ্নিত করেন। এরপর বাজার কমিটির লোকজন পুলিশকে খবর দিয়ে ওই নারীকে পুলিশের হাতে তুলে দেন।
বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান জানান, স্থানীয় বাজার কমিটির মাধ্যমে রাতে জানতে পারি ওই মহিলা জাল টাকার বিনিময়ে দোকান থেকে কেনাকাটা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠিয়ে লিপি বেগম নামে ওই নারীকে আটক করা হয়। পরে থানায় নিয়ে তাকে জাল-জালিয়াতির মামলা দেয়া হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য বেশকিছু দিন যাবৎ একটি জাল টাকা কারবারি চক্র বাজারে বিভিন্ন দোকান থেকে পণ্য ক্রয় করে জাল টাকা সরবরাহ করে আসছিল। বিষয়টি নিয়ে অনেক দোকানদার উদ্বিগ্ন ছিল। এক পর্যায়ে গতকাল রাতে বেনাপোল ইসলামী ব্যাংকের সামনে ফুটপাতে একটি দোকানে ফল কিনে জাল টাকা সরবরাহ করার সময় ওই নারীকে হাতেনাতে আটক করে স্থানীয় বাজার কমিটি। তবে বাজার কমিটি দাবি জানিয়েছেন ওই নারীকে রিমান্ডে নিলে জাল টাকা সরবরাহকারীর মূলহোতা বেরিয়ে আসবে।