রংপুরে নিম্ম আয়ের মানুষের পাশে মারজিনা ফাউন্ডেশন

নিউজটি শেয়ার লাইক দিন
রংপুর প্রতিনিধি:রংপুরের গঙ্গাচড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে  সোমবার দুপুরে ৮ ’শ গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করে মারজিনা ফাউন্ডেশন । লন্ডন প্রবাসী মনজুম আলী মঞ্জু ও মাহমুদুল ইসলামের সহযোাগিতায় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, হাফ লিটার তেল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম চিনি, ও একটি করে সাবান দেওয়া হয়।
 এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, লক্ষিটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার লক্ষীটারি ইউনিয়নের মহিপুর গ্রামের আনুর বাজার এলাকায় ২০১৪ সালে মারজিনা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। তখন থেকে ফাউন্ডেশন এলাকার গরীব অসহায় পরিবার ও শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *