বেনাপোলে অস্ত্র গুলিসহ দুই যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে  অস্ত্রসহ দুই যুবক আটক হয়েছে।  আটককৃতরা হলেন একাধিক মামলার আসামী বেনাপোল নামাজ গ্রামের মৃত কাদের ড্রাইভারের পুত্র মেহেদী হাসান সুজন(২৫) ও সুজনের সহযোগী বেনাপোল গাজিপুর গ্রামের ছাক্তার হোসেনের পুত্র আলামিন হোসেন (২৭)। বুধবার(১৫ই এপ্রিল)  গোপন সংবাদের মাধ্যমে গাজীপুর রেসিডেনসিয়াল স্কুলের সামনে থেকে তাদেরকে আটক করে  পোর্ট থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন,এসআই মাসনুন ও সঙ্গীয় ফোর্স নিয়ে গাজিপুর  অভিযান চালিয়ে  তাদেরকে আটক করে। তাদের দেহে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি  জব্দ করা হয়। তাদের নামের অস্ত্র আইনে মামলা দিয়ে আদালত হস্তান্তর করা হয়েছে বলে তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *