সীমান্তে অবৈধ অনুপ্রবেশের তথ্য দিলেই মিলবে পুরস্কার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের সীমান্ত গুলো দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুরস্কার ঘোষণা করেছে বিজিবি। 

রোববার (১৫ নভেম্বর) বিকেলে ৪৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্তে অনুপ্রবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, নানা অপকৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পালিয়ে যাওয়া নেতাকর্মীদের বেশিরভাগ কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। যেহেতু কলকাতা ও পশ্চিমবঙ্গের খুব কাছের সীমান্ত যশোর ও সাতক্ষীরা, তাই আমরা ধারণা করছি এই দুই সীমান্ত দিয়েই নেতাকর্মীরা অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের ঠেকাতে ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন সব সীমান্তে কঠোর বিজিবির নিরাপত্তা বলয় বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে বিজিবি স্থানীয় জনসাধারণের সংম্পৃক্ততায় সীমান্ত রাতদিন টহল বৃদ্ধি করবে। এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য বিজিবিকে জানালে তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

তিনি আরো বলেন, ভারতে পলাতক শেখ হাসিনার প্রচেষ্টা যতই আশ্ফলন করুক না কেন? অবৈধভাবে সীমান্ত দিয়ে কোনোভাবেই প্রবেশ সম্ভব হবে না। অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশ করতে চাইলে তাদের অবস্থান হবে জেলখানার অন্ধকার কোঠারে। তাই তাদেরকে এই ভুল না করার জন্য পরামর্শ দেন তিনি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *