যশোরে ৮ কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:  যশোরে ৮ কোটি টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ রিপন (৩৫) নামে এক পাচারকারী আটক হয়েছে।
সে জেলার শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দিকে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সম্মুখে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুইটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন আনুমানিক ৩ হাজার ৪০০ গ্রাম। এ সময় দুইটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়িসহ জব্দ করা হয়। জব্দকৃত সোনার মূল্য প্রায় ৮ কোটি টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত সোনার বারগুলো ট্রেজারি অফিস, যশোর এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *