তরিকুল ইসলাম মিঠু, নিজস্ব প্রতিবেদক: নতুন ইঞ্জিনচালিত ভ্যান চুরি করতেই নিজ ভাইরাভাই ইখলাস(২৬)কে হত্যা করে মেহেদী ও তার সহযোগী আশরাফুল আলম(২১)।
বৃহস্পতিবার(২৪ই সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় যশোর পুলিশ সুপারের কার্যালয় সাংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন (নাভারণ সার্কেল)।
তিনি বলেন, ইখলাস গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকালে নিজের একটি নতুন ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে রাস্তায় ভাড়া খাটার উদ্দেশ্যে বের হয়। সকাল দশটার দিকে তারই ভাইরা ভাই মেহেদী তাকে ফোন করে পেঁপে বাজারে নিয়ে যেতে হবে বলে ঝিকরগাছা ডেকে নিয়ে আসেন। এরপর তাকে দুপুরের দিকে কোল্ড ড্রিংকে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে তাকে উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকার কপোতাক্ষ নদে নিয়ে যায়। সেখানে মেহেদী ও আশরাফুল আলম দু’জনে তাকে গলায় গামছা পিছিয়ে হত্যা করে। তার গলায় চারটি ইট ঝুলিয়ে নদীতে পাট জাগের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর ইখলাসের ভ্যানটি গোপন স্থানে রেখে তারা গা ঢাকা দেয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ২২ শে সেপ্টেম্বর বেলা বারোটার দিকে মৃতদেহটি উদ্ধার করে। পরের দিন নিহত ইখলাসের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানাতে অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা দায়ের করেন। এই ঘটনায় নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেরর নেতৃতে ঝিকরগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিস আলী ও উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মোল্লা রেজাউল করিমসহ একটি চৌকস টিম ক্লুলেস মামলার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করেন। তদন্তকালে সন্ধিগদ্ধ হয়ে হত্যাকারী মেহেদী হাসান(২৯) কে কোতয়ালী থানার বাউদিয়া গ্রাম হতে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্য মতে অন্য সহযোগী আশরাফুল আলম(২১) কে বিকরগাছা থানার গঙ্গানন্দপুর এলাকা হতে গ্রেফতার করেন। গ্রেফতারের পর উভয় মোঃ ইখলাসের হত্যার কথা অকপটে স্বীকার করেছেন এবং তাদের দেওয়া তথ্য মতে লুকিয়ে রাখা স্থান হতে নিহত ইখলাসের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মেহেদী হাসান ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও আশরাফুল আলম উপজেলার বিষহরি গ্রামের মোস্তফা কামালের ছেলে।
উল্লেখ্য, ইখলাস গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকালে নিজের একটি নতুন ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে রাস্তায় ভাড়া খাটার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ২০ সেপ্টেম্বরে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২২ শে সেপ্টেম্বর বেলা বারোটার দিকে ঝিকরগাছা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন।
