১৯শে জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই যশোর সিভিল সার্জন অফিসের পরীক্ষা

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর: ১৯ শে জুলাই এর পরিবর্তন আগামী ২৬ জুলাই যশোর সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যের ৩য় ও ৪র্থ শ্রেণির জনবল নিয়োগ পরীক্ষা হবে। পরীক্ষার জন্য সরকারি এম এম কলেজসহ মোট ৪০ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী পরীক্ষা কার্যক্রম চলবে। যশোরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ৩য় ও ৪র্থ শ্রেণির ১৯৯ টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩৫ হাজার ৪৪১ জন চাকরি প্রত্যাশী আবেদন করেন। প্রার্থীরা অনলাইনে আবেদন করায় কোন ধরনের ভুল-ভ্রান্তি না থাকায় কোন প্রার্থীকে চূড়ান্ত ভাষায় বাদ দেওয়া হয়নি।

সিভিল সার্জন ডা. মাহমুদ হাসান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিয়োগ সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র তৈরি করা হবে। আর পরীক্ষার দিন সকালে কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে। যারা প্রশ্ন নিয়ে কেন্দ্রে ঢুকবেন তারা পরীক্ষা শেষের আগে বাইরে বের হতে পারবেন না। ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো ভয় নেই। নিয়োগ বোর্ডে থাকা ৫ জন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর কোনো প্রকার ডিভাইস ব্যবহার করবেন না।

সিভিল সার্জন আরও জানান, ১৫০ জন শিক্ষক পরীক্ষার খাতা দেখবেন। খাতা দেখা সম্পন্ন হলেই ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় পাস করার পর কোটায় আবেদনকারীদের অগ্রাধিকার দেয়া হবে।
উল্লেখ্য গতকাল এক সাংবাদিকদের প্রেস বিফিং এর প্রথমে ১৯ জুলাই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিতের ঘোষণা দেন। কিন্তু বিশেষ কারণে ১৯শে জুলাই এর পরিবর্তে ২৬ শে জুলাই শুক্রবার পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে অবহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *