স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে ৩১০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক কারবারী আটক হয়েছে।
শনিবার রাত থেকে রোববার সকাল দশটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাদের আটক করেন।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,
শনিবার রাত ১১:৩০ টার দিকে যশোর ডিবি পুলিশের এসআই মোঃ নুর ইসলাম, এসআই সাদ্দাম হোসেন, এএসআই মোঃ শফিউল ইসলাম, এএসআই সৈয়দ শাহিন ফরহাদের সমন্বয়ে একটা চৌকস দল জেলার অভয়নগর উপজেলার বৈকারা ড্রাইভার পাড়া মসজিদগলির ভেতরে অভিযান চালিয়ে মাসুম বিল্লাহ (২৫) নামে এক মাদক কারবারীকে ৪০ পিস ইয়াবা সহ আটক করেন। সে ওই এলাকার খোকন মোল্লার ছেলে।
একই দিনে রাত এগারোটার দিকে জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া আফিল উদ্দিন কলেজের ১০০ গজ দূরে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইমাদুল ইসলাম(৩৩)ও শাহিন হোসেন(৩০) নামে দুই মাদক কারবারীকে আটক করেন। ইমদাদুল ইসলাম রাড়ীপুকুর এলাকার আবু সিদ্দিকের ছেলে ও শাহিন একই এলাকার আহমাদ আলীর ছেলে।

শনিবার রাত পোনে দশটার দিকে যশোর ডিবি পুলিশের এসআই(নিঃ)/মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমানের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল দক্ষিণ বারোপোতা আব্দুল্লাহ সর্দ্দারের বাড়ীর সামনে অভিযান চালিয়ে আলাউদ্দীন (২৪) নামে এক মাদক ব্যবসায়ী কে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। সে এলাকার তবিবুর রহমানের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের অনেকের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।