বেনাপোল ইমিগ্রেশনে ৩৮ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

সোহাগ হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল আর্ন্তজাতিক ইমিগ্রেশনে চার জন পাসপোর্ট যাত্রীর ব্যাগে তল্লাশী চালিয়ে ৩৮ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বেনাপোল কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সদস্যরা। শনিবার সকাল সাড়ে দশটার এসব এ মোবাইল জব্দ করেন। তবে এসব এসব ফোন পাচারের দায়ে কাউকে আটক করেন শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।
কাস্টমস চেকপোস্ট রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান.গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তৌহিদুর, জুয়েল, মোমিন ও রশিদ নামে চার জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে বিপুল পরিমান মোবাইল নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
এমন সংবাদে স্কানার মেশিনে ডিউটি জোরদার করা হয়। পরে তাদের ব্যাগ স্কানার মেশিনে দিলে তাতে মোবাইল পাওয়া যায়। আটকের অভিযানে ছিলেন শুল্ক গোয়েন্দা, এআরও রহমান, এআরও রোমান ও সিপাহী ইমরান হোসেন। পরে জব্দকৃত মোবাইল ফোনগুলো বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *