বগুড়ায় লাখ টাকার জাল নোটসহ দুই কারবারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় লাখ টাকার জাল নোটসহ দুই কারবারি কে আটক করেছেন।

মঙ্গলবার  রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল জেলার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া এলাকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন ।

গ্রেফতারকৃতরা হলেন- গাবতলির সন্ধ্যাবাড়ি মধ্যপাড়ার আবুল কাশেমের ছেলে শহীদ (৩৭) এবং জয়ভোগা উত্তরপাড়ার রফিকুল ইসলামের ছেলে সাজু ওরফে সুজা (৩৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জেলার গাবতলী উপজেলায় জাল নোটের কারবার হচ্ছে। তখন বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে তাদের একটি টিম অভিযানকালে ১ লাখ টাকার জাল নোটসহ ওই দুইজনকে আটক করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার হওয়া আসামীদের মধ্যে এর আগেও শহিদের নামে ১ টি ও সাজুর বিরুদ্ধে ২ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *