যশোর র‍্যাবের অভিযান ৩৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল নড়াইলে অভিযান চালিয়ে ইউসুফ মোল্লা (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন।

শুক্রবার (৩০শে সেপ্টেম্বর ২০২২)  বেলা একটার দিকে নড়াইল সদর উপজেলার সিংঙ্গা কুমখালী গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করেন। সে নড়াইল সদর উপজেলার সিংগা কুমারখালী এলাকার মৃত সিদ্দিক মোল্লা ছেলে।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/09/Rab-capture-Eaba.jpg

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, ইউসুফ মোল্লা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে  দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ইউসুফ আলী নড়াইল জেলার সদর উপজেলার সিংগা কুমারখালী গ্রামে তার বাড়ির সামনে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা উদ্দেশ্যে অবস্থান করছে। সাথে সাথে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার লুঙ্গি পুরোহিত কোমরে তল্লাশি করে একটা কৌটা উদ্ধার করা হয়। কৌটোর মুখ খুলে তার ভিতরে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নড়াইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *