যশোরে ৩ ট্রাক জেলি পুশ চিংড়ি জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু: যশোরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তিনটি ট্রাকে ৬৩ টি ককসিট ভর্তি ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার চিংড়ি মাছ জব্দ করেছে। এ সব চিংড়ি মাছে অস্বাস্থ্যকর জেলি পুশ করায় ৮ ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে হাউওয়ে রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি ৩ টি ট্রাক আটক করেন। পরে ট্রাক ৩টিতে ভর্তি ৬৩ টি ককসিটে থাকা ২ মেট্রিক টন চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার বিষয়টি নিশ্চিত হন। এসময়ে ৮ ব্যবসায়ীকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসব জেলি পুশ করা চিংড়ি মাছ র‌্যাব সদস্যরা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করেন।

জরিমানা কৃতরা হলেন, খুলনা ডুমুরিয়া উপজেলার সাহাপুর গ্রামের চিংড়ি মাছের মালিক সহিতোষ (৪২)কে ১ লক্ষ টাকা, যশোর জেলার মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের মাছ ব্যবসায়ী হুসাইন কে ৩০ হাজার টাকা, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এর মুনসুর আলী’কে ২০ হাজার টাকা, এশার আলী’কে ২০ হাজার  টাকা, মোঃ রানা’কে ২০ হাজার টাকা, আমিরুল ইসলাম’কে ২০ হাজারটাকা, আঃ রহমান’কে ২০ হাজার টাকা ও শ্যামনগরের বিকাশ আলী’কে ২০ হাজার টাকা। সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। জব্দকৃত ৬৩ টি ককসিট ভর্তি জেলি পুশ করা চিংড়ি মাছ ওজন আনুমানিক ২ মেট্রিক টন এবং মুল্য আনুমানিক ১৫ (পনের) লক্ষ টাকা।

চিংড়ি মাছে জেলি পুশ করার ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তিনটি ট্রাকে করে খুলনা থেকে ইনজেকশনের মাধ্যমে পুশ করা চিংড়ি ঢাকার উদ্দেশ্যে নেয়া হচ্ছে। এ সময়ে র‌্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার এইচ এম শফিকুর রহমান এবং যশোর জেলা মৎস পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদারকে সাথে নিয়ে রাত নটার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর স্কুলের সামনে থেকে (ক) রেজিঃ নং যশোর-ট- ১১-৫২২৬ ট্রাক হতে ৪৪ টি ককসিট,(খ) রেজিঃ নং খুলনা মেট্রো-ট-১১-১৬২৫ ট্রাক হতে ৩ টি ককসিট,(গ) রেজিঃ নং ঢাকা মেট্রো-ন- ২০-৭৯২৪ ট্রাক হতে ১৬ টি ককসিট, সর্বমোট (৪৪+৩+১৬)= ৬৩ টি ককসিট ভর্তি চিংড়ি মাছ, ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। চিংড়ি মাছে অস্বাস্থ্যকর ইনজেকশনের মাধ্যমে পুশ করা জেলি পাওয়ায় মৎস ও মৎস পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি ৪(৪) লংঘন করায় তাদেরকে ২ লাক ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছ ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *