যশোর মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুই লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ!

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোর মহিলা বিষয়ক অধিদপ্তরের যশোরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাসরিন আখতার সুলতানা ও ফিল্ড সুপারভাইজার আলমগীরের বিরুদ্ধে গত দু’মাসে বরাদ্দে্য  ২ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ দুই কর্মকর্তা যশোর মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের নাস্তার জন্য কোনো বরাদ্দ না দিয়ে এই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে বলে একাধিক অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন এ দুই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পের আওতায় যশোর সদর উপজেলায় ১৬টি ক্লাব রয়েছে। ক্লাবগুলোতে সপ্তাহে দুদিন বৃহস্পতি ও শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কিশোর-কিশোরীদের নানা ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন করা হয়। প্রত্যেকটি ক্লাবে ৩৫ জন সদস্য হিসেবে প্রতি কার্যদিবসে ৩০ টাকা করে নাস্তা বরাদ্দ রয়েছে। এ হিসাবে প্রতি ক্লাবে সপ্তাহে (দুই কার্যদিবস হিসাবে) ক্লাবপ্রতি বরাদ্দ দুই হাজার ১০০ টাকা।

যশোর সদর উপজেলার ১৬টি ক্লাবে নাস্তা বাবদ প্রতি মাসে বরাদ্দ এক লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। গত ৩০ সেপ্টেম্বর উপজেলার ১৬টি ক্লাবের তিন মাসের নাস্তা বাবদ চার লাখ ৩ হাজার ২০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এ বরাদ্দ ছিল দুই লাখ ৬৮ হাজার ৮০০ টাকা।

অভিযোগ উঠেছে, গত সেপ্টেম্বর ও অক্টোবরে প্রতিটি ক্লাবে ১৮টি ক্লাস হওয়ার কথা থাকলেও মাত্র দুটি ক্লাস হয়েছে। গত ৯ ও ১০ সেপ্টেম্বর ক্লাসগুলো অনুষ্ঠিত হয়। বাকি ক্লাস হয়নি। অথচ সেপ্টেম্বর ও অক্টোবর পুরো মাসের দুই লাখ ৬৮ হাজার ৮০০ টাকা উত্তোলন করা হয়েছে। অথচ দুই ক্লাসে ব্যয় করা হয়েছে ৩৩ হাজার ৬০০ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, যশোর মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাসরিন ও ফিল্ড সুপারভাইজার আলমগীর দীর্ঘদিন ধরে তারা সরকারের দেয়া বরাদ্দের টাকা জনকল্যাণমূলক কাজে খরচ না করে তারা আত্মসাৎ করে আসছে। বিষয়টি নিম্ন শ্রেণীর কর্মচারীরা প্রতিবাদ করলে তাদের চাকরীচ্যুত ভয়-ভীতি ও দেখানো হয় বিভিন্ন সময়ে। যে কারণে বিষয়গুলো বরাবরের মত চাপা থাকে। আরে দুই কর্মকর্তা নানা অনিয়ম করে ও দীর্ঘ দিন বহাল তবিয়তে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানান। বেশ কিছুদিন যাবত ধরে এ দুই কর্মকর্তা মিলেমিশে কিশোর কিশোরী ক্লাবের ক্লাস না হওয়া কোন টাকা বরাদ্দ দেয়া হয়নি বা কোন কিছু কেনাকাটাও করা হয়নি অথচ বরাদ্দের টাকা নিয়ে এ দুই কর্মকর্তা পকেটস্থ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে কিশোর-কিশোরী ক্লাবের একাধিক সদস্য জানান, করোনা কালীন সময়ে ক্লাস হয়নি। অথচ ক্লবের কেনাকাটার  বরাদ্দের টাকা কর্মকর্তা নাসরিন ও ফিল্ড সুপারভাইজার আলমগীর আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

বিষয়টি নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের ফিল্ড সুপারভাইজার আলমগীর হোসেনে কাছে জানতে চাইলে তিনি বলেন, করণা কালীন সময়ে কিছুদিন কার্যক্রম বন্ধ ছিল। যে কারণে প্রথমদিকে টাকাপয়সা দেওয়া হয়নি। খরচ করা হয়নি কিন্তু পরে সেই টাকা ক্লাবগুলোকে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন করেন, প্রতি সপ্তাহে দুদিন করেই কিশোর-কিশোরী ক্লাবের ক্লাস হয়েছে। যশোর সদরে ১৬টি ক্লাবের মধ্যে ১৫টি চালু ও একটি বন্ধ। ক্লাবের প্রত্যেক ক্লাসেই তাদের নাস্তা সরবরাহ করা হয়েছে। কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাসরিন আখতার সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, করনা ভাইরাসের কারণে প্রথমদিকের কিছু সমস্যা হয়েছিল। টাকা আসতে দেরি হওয়াতে এ সমস্যা হয়। তবে টাকা আসার পরে কিশোর-কিশোরী ক্লাবে ক্লাস চালু রাখার নির্দেশনা আসে। এরপরে তাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে খাবারও টাকাপয়সা বন্টন করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *