পাঁচ মণ ওজনের পানপাতা মাছ ধরা পড়লো মেঘনায়

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর: জেলেদের জালে পাঁচ মণ ওজনের একটি পানপাতা মাছ ধরা পড়েছে মেঘনার ভৈরব নদে । শনিবার বিকালে পৌর শহরের পলতাকান্দা গ্রামের জেলে আলমগীর হোসেনের জালে মাছটি ধরা পড়ে। বিশাল আকারের মাছটি সন্ধ্যায় নৈশ মৎস্য আড়তের মনির এন্টারপ্রাইজের মালিক রাজু বেপারী কাছে নিয়ে আসেন তারা। মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
রাত সাড়ে ১১ টার পর মাছটি ৬০ হাজার টাকায় বিক্রি হয়। এটি কেনেন রায়হান মৎস্য আড়তের মালিক মহরম আলী। তিনি জানান, মাছটি কেটে টুকরো টুকরো করে কেজি হিসাবে বিক্রি করেছি। প্রতি কেজি ৩০০ টাকা করে বিক্রি হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *