সিলেট সংবাদদাতা: দেশের বহুল আলোচিত সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক এসআই আকবর হোসেনকে আটক করেছে গোয়েন্দাা পুলিশ। পুলিশ ফাঁড়িতে আটকে রেখে নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনার আকবর হোসেন কে বরখাস্তত করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরপরই একবার হসেন আত্মগোপনে চলে যান। বিষয়টি নিয়ে সাংবাদিকরা সর্বদাই স্বরূপ থাকেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডিবির ওসি সাইফুল আলম।
তিনি বলেন, আকবরকে আমরা গ্রেফতার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে সিলেট মহানগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাময়িক বরখাস্তকৃত সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি থেকে পালাতে সহযোগীতা করায় ও তথ্য গোপন রাখার অপরাধে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই হাসান উদ্দিনকে গত ২১ অক্টোবর সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এবং এই ঘটনায় গত ১৯ অক্টোবর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে ওই ফাঁড়িতে কর্মরত কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম ১৬৪ ধারায় প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। এবং সাময়িক বরখাস্তকৃত কনেস্টেবল টিটু চন্দ্র দাশকে গ্রেফতার দেখিয়ে ৫দিনের রিমান্ডে নিয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হন রায়হান উদ্দিন (৩০)। সেদিন সকালেই সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় পরদিন ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি রায়হানকে ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পায়। কমিটির সুপারিশে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাশকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়। মামলাটির তদন্তের করার দায়িত্বে পিবিআই রয়েছে।
উল্লেখ্য গত সপ্তাহে সিলেটের পুলিশের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা সংবাদকর্মীদের জানিয়েছিলেন এসআই আকবর সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। সেই তথ্য দেয়ার এক সপ্তার মধ্যে এসআই আকবরকে সিলেটের গোয়েন্দা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করলেন।