‘আল্লাহর চত্বরে’আল্লাহর ৯৯ নামের নান্দনিক শৈল্পিক

নিউজটি শেয়ার লাইক দিন

কুমিল্লা সংবাদদাতা: মহান আল্লাহ তাআলার নামে নাম রাখা হয়েছে ‘আল্লাহর চত্বর’। আর মহান আল্লাহ তাআলার এই চত্বরকে দৃষ্টিনন্দন করতে আল্লাহর ৯৯ নাম নিয়ে নান্দনিক শৈল্পিক ভাস্কর্য নির্মাণ হয়েছে।

কুমিল্লা জেলার জেলার মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে ‘আল্লাহু চত্বর’ নামে দৃষ্টিনন্দন এ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। ভাস্কর্যটি আল্লাহর ৯৯ নাম দিয়ে তৈরি করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন নিজেই আল্লাহর গুণবাচক ৯৯ নাম খঁচিত ভাস্কর্যটির ড্রয়িং ও ডিজাইন করেছেন। ভূমি থেকে এর উচ্চতা ৩০ ফুট এবং ব্যাস ১৪ ফুট। ফলকটি ছয়টি আরবি ক্যালিগ্রাফি টেরাকোটা সমৃদ্ধ। ভাস্কর্যটির ওপরে ‘আল্লাহু’ লেখা রয়েছে।

মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে ‘আল্লাহু চত্বর’ নামে দৃষ্টিনন্দন এ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে

আল্লাহ তাআলার গুণবাচক ৯৯ নামে নির্মিত এ ভাস্কর্যটি প্রতিদিন দেখতে দর্শনার্থীরা ভিড় করছে।

সাবেক এফবিসিসিআইর সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বর্তমান স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের তত্ত্বাবধানে এ বিশাল চত্বর ও ভাস্কয নির্মিত হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসাইন বলেন, “মহান আল্লাহর বহু গুণবাচক নাম রয়েছে। কোরআন ও সুন্নাহর আলোকে আসমাউল হুসনার গুরুত্ব ও ফজিলত অনেক। মুরাদনগরে যে শিল্পকর্মটি হয়েছে তা খুবই চমৎকার হয়েছে।”ইসলামিক রাষ্ট্র হিসেবে শুধু কুমিল্লায় নয়। এটি দেশের সর্বত্রই করা উচিত। বাংলাদেশের ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষের ধর্ম ইসলাম। তাই প্রত্যেকেরই জানা উচিত আল্লাহর এই নাম ও নামের ফজিলত বলে জানান এই গুণীজন।

তিনি বলেন, “হাদিসে এসেছে, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে বা যারা এ নাম পাঠ করবে সে জান্নাতে যাবে। এ ছাড়াও গুণবাচক নামসমূহের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে।” বাংলাদেশের অধিকাংশ মুসলিম ৯৯ নামের বিষয় গুলো জানেন না। তাই আল্লাহর ‘আল্লাহর চত্বর’নামে স্থানটিতে দৃষ্টিনন্দন শৈল্পিক ভাস্কর্য সত্যিই মনমুগ্ধকর। দেশের যেকোনো প্রান্ত থেকে কুমিল্লায় প্রবেশের সাথে সাথে এই শৈল্পিক স্থাপনা টা দেখলে যে কারোর নজর কাড়বে। তাই রাষ্ট্রপক্ষ থেকে এ ধরনের ইসলামিক শৈল্পিক স্থাপনা দেশের বিভিন্ন জেলা গুলোতে তৈরি করলে একদিকে যেমন দেশের ইসলামিক রাষ্ট্র হিসেবে দেশের ভাবমূর্তি বাড়বে। অন্যদিকে মানুষের চিত্র বিনোদন হবে বলে তিনি জানান।

সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ এফবিসিসিআইর সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বর্তমানে সংসদ সদস্য। আমার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল ইসলামিক কেলোগ্রাফী নিয়ে কাজ করার। তাই আমি আল্লাহর নামে এই স্থানটিতে নিজেই এই শিল্প কার্যের ভাস্কর্যযটা ডিজাইন করেছি এবং বাস্তবে রূপ দান করেছি। বর্তমানে এই শিল্প কার্য দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে ভিড় করছে। তবে আগামীতে এই জায়গাটা তে ইসলামিক ক্যালিগ্রাফি দিয়ে আরো সমৃদ্ধ করাা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *