রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সাত বছর ধরে প্রেম করে পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্র সরকার (৪৩) । এরপর দীর্ঘদিন ধরে দৈহিক সম্পর্ক তৈরি করে। এক পর্যায়ে প্রেমিকা ননিকা রানী বর্মণ (২৩) বিয়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকে প্রেমিক নিমাই চন্দ্র সরকারকে। কিন্তুুু বিয়ে না করে পরিকল্পনা করে প্রেমিকা ননিকা রানী সরকারকে হত্যা করার। সেই অনুযায়ী রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার আদারীপাড়া ৬ এপ্রিিল বাসা ভাড়া নিয়ে প্রেমিকা ননীকা রানীকে হত্যা করে। এরপর একটি পানির দামে ভরেড্রামে পুরে তাকে ডুবায় ফেলে দিয়ে আসে। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা ঘাতক নিমাই চন্দ্র সরকার কে আটক করেছে। তার সাথে তার সহযোগী আরো ৩ জনকে আটক করেছে।
নিহত তরুণীর নাম ননিকা রানী বর্মণ (২৩)। তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদরের মিলনপুর গ্রামে। তাঁর বাবার নাম নৃপেন চন্দ্র বর্মণ। ননিকা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে সদ্য পাস করেছেন। তিনি একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
আটককৃতরা হলেন,কবির আহম্মেদ (৩০), রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার সুমন আলী (৩৪) এবং মাইক্রোবাসের চালক নগরের বিলশিমলা এলাকার আবদুর রহমানকে (২৫)।
পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্র সরকারকে রাজশাহী মহানগর পুলিশে কর্মরত ছিলেন। নারী কেলেঙ্কারির কারণে তিনি এর আগেও বরখাস্ত হয়েছিলেন। তাঁর বাড়ি পাবনার আতাইকুলা উপজেলার চরাডাঙ্গা গ্রামে। বর্তমানে তিনি রেলওয়ে পুলিশের (জিআরপি) রাজশাহী থানায় কর্মরত। রাজশাহী পিবিআইয়ের একটি দল গতকাল রোববার ভোররাতে নাটোরের লালপুরে বোনের বাড়ি থেকে নিমাইকে গ্রেপ্তার করে।
রাজশাহীতে ডোবায় পড়ে থাকা ড্রামের ভেতর থেকে তরুণীর পায়ের কয়েকটি আঙুল বের হয়ে ছিল। এ দৃশ্য দেখে এক পথচারী পুলিশকে খবর দিয়েছিলেন। ঘটনার তিন দিনের মাথায় আঙুলের মাধ্যমেই তরুণীর পরিচয় মিলেছে।
এরাজশাহী পিবিআইয়ের একটি দল গতকাল রোববার ভোররাতে নাটোরের লালপুরে বোনের বাড়ি থেকে নিমাইকে গ্রেপ্তার করে।
নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, মর্মান্তিক হত্যাকাণ্ডের কোন সূত্র ছিলনা। পরে পুলিশ ব্যুরোো অ ইনভেস্টিগেশন তরুণীর লাশ উদ্ধার করে পিবিআই তাঁর আঙুলের ছাপ নেয়। আঙুলের ছাপ থেকে প্রযুক্তির মাধ্যমে তাঁর জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। সেখান থেকে তাঁর ঠিকানা বের করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। আর পুলিশ ননিকার হত্যাকারী হিসেবে নিমাইকে শনাক্ত করে। প্রাথমিকভাবে সে হত্যাকাণ্ডের বিষয়টি স্বী করেছেন। তার স্বীকারোক্তিতে পর তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।