define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); সাভারে বাসের ধাক্কায় প্রাইভেট-বাস মুখোমুখি সংঘর্ষ, কার চূর্ণ বিচূর্ণ হয়ে ৩ যাত্রীর মৃত্যু - novanews24 novanews24 https://www.novanews24.com/

সাভারে বাসের ধাক্কায় প্রাইভেট-বাস মুখোমুখি সংঘর্ষ, কার চূর্ণ বিচূর্ণ হয়ে ৩ যাত্রীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস: ঢাকার সাভারে বাসের ধাক্কায় প্রাইভেট কার চূর্ণ-বিচূর্ণ হয়ে প্রাইভেট কারের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুইজন। 

সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার বলিয়ারপুর এলাকার ঢাকামুখী লেনে এস এন সিএনজি অ্যান্ড এলপিজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম।

নিহতরা হলেন- উপজেলার বলিয়ারপুর এলাকার সাবেক ইউপি সদস্য মো. নাজিমউদ্দীন (৫৭), প্রাইভেট কারের চালক ও মালিক মজিবুর রহমান (৬৮) এবং নগরকোণ্ডা এলাকার মো. ইব্রাহিম (৫৫)

আহদের মধ্যে শাহাবুদ্দিনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আব্দুল জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বলিয়ারপুর এলাকায় প্রাইভেট কারটিতে গ্যাস নিয়ে ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকামুখী দ্রুত গতির ‘সি-লাইন’ পরিবহনের একটি দূরপাল্লার বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে প্রাইভেট কারে থাকা পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে স্থানীয়রা বাসটি আটক করলেও পালিয়ে যান চালক ও তার সহকারী।

মজিবুর রহমানের ভাগনে আব্দুল হাকীম বলেন, “মামাসহ পাঁচজন প্রাইভেট কারে করে সাভারের দিকে যাচ্ছিলেন। তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। এ ছাড়া আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।”

তিনজনের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি সওগাতুল আলম।

তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো মৃতদেহ পাইনি। শুনেছি স্বজনেরা মৃতদেহ বাড়িতে নিয়ে গেছেন।”

এ ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *