স্টাফ রিপোর্টার: যশোরের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকায় ট্রাক, পিকআপ ও তেলবাহি যানের ত্রিমুখী সংঘর্ষে পিকআপের ড্রাইভার রাজীব তালুকদারের ঘটনাস্থলে মৃত্যু হয় । সে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধব পাশা গ্রামের হাকিম তালুকদারের ছেলে।
অন্যদিকে যশোর সদর উপজেলার খাজুরা এলাকার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইটভাটার মাটিবাহী ট্রলির ধাক্কায় আশরাফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মৃত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তার স্ত্রী চম্পা খাতুন (৩০) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।নিহত আশরাফুল একই ইউনিয়নের পুকুরিয়া গ্রামের বাসিন্দা।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার জনিত কারণে মৃত্যুর বিষয়ে থানায় দুটি অপমৃত্যু মামলার রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দুইজন পুলিশ অফিসার কে নির্দেশ দেওয়া হয়েছে।