স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি অভিযানে ১২৫ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারী আটক হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারী ২০২৩) সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত যশোর জেলার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে শুক্রবার বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে,
বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারী ২০২৩) বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এসআই নিতাই চন্দ্র দাস, এএসআই ইমদাদুল হকদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম চাচঁড়া গাজীর দরগাহ ফিলিং স্টেশনের বিপরীতে বিসমিল্লাহ হোটেলের সামনে অভিযান চালিয়ে রাহুল সাহা ওরফে নব মুসলিম আব্দুল্লাহ শেখ (৩১), আরিফ (৩৭), নাছরিন সুলতানা কবিতা ওরফে দৃষ্টি (২৫) কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও দশ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। রাহুল সাহা ওরফে নব মুসলিম আব্দুল্লাহ শেখ খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা এলাকার অরুণ সাহার ছেলে, আরিফ বাগেরহাট জেলার সদর উপজেলার গোবারিয়া এলাকার ইদ্রিস আলীর ছেলে ও নাছরিন সুলতানা কবিতা ওরফে দৃষ্টি খুলনা জেলার দৌলতপুর উপজেলার দক্ষিনপাড়া গ্রামের ইব্রাহিম শেখের মেয়ে।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারী ২০২৩) বিকাল তিনটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শাহিনুর রহমান, এএসআই কামরুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম সদর উপজেলার হামিদপুর ঢাকা আহসানিয়া মিশন মিনি পার্কের সামনে অভিযান চালিয়ে (১) শফিকুল ইসলাম (৩০)ও সেলিম হোসেন (৩৫) নামে দুই যুবক কে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন
শফিকুল ইসলাম যশোর সদর উপজেলার মনোহরপুর মধ্যপাড়া এলাকার মৃত- গফুর শেখের ছেলে ও সেলিম হোসেন যশোর সদর উপজেলার শেখাটি বিশ্বাসপাড়া এলাকার আব্দুর রশিদ মুন্সির ছেলে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা সবাই যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। আগামীকাল তাদের আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।