‘ভুয়া সংসদ সদস্য’র গাড়িতে ফেনসিডিল-ইয়াবা

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:বাংলাদেশ জাতীয় সংসদ এর লোগো লাগানো একটি প্রাইভেট কারে ভুয়া সংসদ সদস্য সেজে বিপুলপরিমাণ মাদক পাচার করা হচ্ছে- এমন একটি গোপন তথ্য পায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১১। আর সেই গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানাধীন মাজার বাসস্ট্যান্ড (শেখেরচর বাবুরহাট) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায় র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এর পর সন্দেহজনক প্রাইভেট কারটি তল্লাশি করে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে আটক করা হয় দুই মাদক কারবারিকে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. ওয়াসিম মিয়া (৩২) ও মো. রুহুল আমিন (৩২)। তাদের বাড়ি যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন টেকানগরে ও ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন জাহানপাড়ায়। গাড়ি তল্লাশিকালে ওয়াসিম নিজেকে একটি নির্দিষ্ট এলাকার সংসদ সদস্য পরিচয় দেয় ও রুহুল আমিন নিজেকে সংসদ সদস্যের চালক হিসেবে পরিচয় দেয় এবং গাড়ি তল্লাশিতে বাধা সৃষ্টি করে।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানায়, তারা প্রাইভেট কারে জাতীয় সংসদের লোগো ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এটা তাদের একমাত্র পেশা। তাদের বিরুদ্ধে নরসিংদী জেলার মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *