বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বিজনেস ও বিমান পথের ভিসায় যাতায়াত বন্ধ হাওয়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা

নিউজটি শেয়ার লাইক দিন
তরিকুল ইসলাম মিঠু: যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে বিজনেস ও বিমান পথের  ভিসায় যাতায়াত বন্ধ হাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ভারতে গমনেচ্ছুক পাসপোর্ট যাত্রীরা। তবে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিস ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ জানান, পূর্বে দেশের পাসপোর্ট যাত্রীরা ভিসা করার সময় ভারতে গমনের জন্য বিমান পথের বিষয়টি উল্লেখ থাকলেও বেনাপোলসহ দেশের যে কোন স্থল পথে ভারতে গমনের সুযোগ ছিল। কিন্তু হঠাৎ করে ভারতে নতুন ধরনের ওমিক্রণ করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার বিমান পথের যাত্রীদের স্থল বন্দর ব্যবহার করে ভারতে না গমনের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাসপোর্ট যাত্রীরা এই নিষেধাজ্ঞা বলবৎ থাকায় বেনাপোল ইমিগ্রেশন এসে ভারতে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়ছে। একপর্যায়ে নিরুপায় হয়ে আবার বেনাপোল থেকে আবার নিজ বাসায় ফিরছে এসব যাত্রীরা।
এছাড়া বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ধরে বাণিজ্যিক ভিসা নিয়ে ভারতে গমনাগমন বন্ধ থাকলেও শনিবার থেকে বিজনেস ভিসা ভারতের গমনাগমন আবার চালু হয়েছে। গত কয়েকদিন যাবত বিমান পথের যাত্রী বেনাপোল দিয়ে ভারতে ভ্রমণ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে সহস্রাধিক যাত্রী আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন।
গোপালগঞ্জ থেকে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গমনেচ্ছুক পাসপোর্ট যাত্রী নির্মল হালদার বলেন, মেডিকেল ভিসা নিয়ে বুধবার সকালে চিকিৎসার জন্য স্ত্রী মেয়েকে সঙ্গে নিয়ে বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ইমিগ্রেশনের যাওয়ার পরে জানতে পারলাম আমাদের পাসপোর্টে বাই এয়ার বা বিমান পথ ব্যবহারের কথা লেখা রয়েছে। যে কারণে আমাদের বেনাপোল দিয়ে ভারতে যেতে দিবে না। আমরা তো গ্রাম গঞ্জের মানুষ। এসব সম্পর্কে কিছুই বুঝিনা । ভিসা করার সময় লোকে যা লিখে দিয়েছে। সেভাবেই ভিসা হয়েছে। এর আগেও আমরা এভাবেই বেনাপোল ইমিগ্রেশন ব্যবহার করে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। তখন কোন সমস্যা হয়নি। তাছাড়া আমরা খুবই দরিদ্র। বিমান ভাড়া করে আমাদের পক্ষে ভারতে গিয়ে চিকিৎসা করানো সম্ভব না। তাই নিরুপায় হয়ে সারাদিন ইমিগ্রেশন চত্বরে বসে থেকে সন্ধ্যায় গোপালগঞ্জে ফিরে যাচ্ছি। তিনি আরো বলেন শুধু আমরা না, প্রতিদিন শত শত মানুষ এখানে এসে ভারতে যেতে না পেরে আবার বাসায় ফিরে যাচ্ছে।
নড়াইল থেকে ভারতে গমনেচ্ছুক পাসপোর্ট যাত্রী রিমা বেগম জানান, দীর্ঘ দিন ধরে তার বোন ক্যান্সারে আক্রান্ত। গত ৬মাস আগে ভারতে চিকিৎসার পরে দেশে ফিরেছেন। ডাক্তার ৬ মাস পরে আবার সেখানে যেতে বলেছিলেন। তাই আবার মেডিকেল ভিসা নিয়ে মঙ্গলবার দুপুরে তিনি নড়াইল থেকে বেনাপোল এসে পৌঁছান। এরপর ইমিগ্রেশনে গিয়ে জানতে পারেন তাদের ভিসাতে বিমান পথ ব্যবহার করে ভারতে গমনের কথা উল্লেখ করা রয়েছে। যে কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল স্থল বন্দর ব্যবহার করে ভারতে প্রবেশ করতে দেয়নি। একপর্যায়ে সারাদিন বেনাপোল ইমিগ্রেশনের আশপাশে অবস্থান করে শত চেষ্টা করেও ভারতে প্রবেশ করতে না পেরে অবশেষে সন্ধ্যায় নড়াইলে ফিরে এসেছি। তিনি আরো জানান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এটাও জানিয়েছেন যে ভারতে ওমিক্রণ নামে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা কোন কথা হলো, বিমানে করোনাভাইরাস নেই, স্থলপথে গেলে করোনাভাইরাসে ধরবে? এটা পাগলামি ছাড়া আর কিছুই না বলে তিনি মন্তব্য করেন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার  আসাদুজ্জামান বলেন, হঠাৎ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষের নতুন নির্দেশনা কারণে ভারতে গমনেচ্ছুক যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গেছে। তবে ভারত থেকে যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করছেন । ভারত থেকে ফিরতে ৪৮ ঘন্টার  মধ্যে পরীক্ষা করোনার নেগিটিভ সনদ লাগছে। যাদের করোনার ডাবল ডোজ টিকা গ্রহন করা নেই, তাদের বাড়িতে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ বলেন, গত বৃহস্পতিবার বিকাল থেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন বেনাপোল ইমিগ্রেশনকে বিমান পথের ভিসার যাত্রীদেরকে স্থলপথে না পাঠাতে অনুরোধ করেন । তার পরেও আমরা বেশ কিছু পাসপোর্ট যাত্রীকে চিকিৎসার কথা বিবেচনা করে ভারতে পাঠিয়েছিলাম কিন্তু তাদেরকে ভারত থেকে ফেরত পাঠানো হয়। এর পরপরই আমরা বিমান পথের যাত্রী কে আর ভারতে পাঠাচ্ছি না। তাছাড়া এ বন্দর দিয়ে শুক্রবার থেকে বিজনেস ভিসা ও যাতায়াত বন্ধ ছিল। শনিবার থেকে আবার বিজনেস ভিসা নিয়ে বেনাপোল বন্দর হয়ে ভারতে যাচ্ছে যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *