বেগম খালেদা জিয়া আর নেই

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

এছাড়া বিএনপির মিডিয়া সেল ও বেগম খালেদা জিয়ার ভেরিফায়ের ফেসবুক পেইজে এডমিনের দেওয়া এক পোস্টের মাধ্যমেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *