ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

টাঙ্গাইল সংবাদদাতা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল ঘাটাইল উপজেলার সিংগুরিয়া ব্রিজের পাশে সোমবার বেলা ১১ টার দিকে।

নিহতরা হলো- একই জেলার ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রা‌মের ইউসু‌ফের ছে‌লে মো. র‌শিদ (১৫), একই গ্রা‌মের লাল মিয়ার ছে‌লে মুন্না (১৮) ও সৌরভ‌ (১৯)।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুরাদ হো‌সেন জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়‌কের সিংগুরিয়া ব্রিজের ওপর এক‌টি ট্রা‌ক বিপরীত থে‌কে আসা এক‌টি মোটরসাই‌কে‌লকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই মোটরসাই‌কে‌লে থাকা র‌শিদ ও মুন্নার মৃত্যু হয়। আর আশঙ্কজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সৌরভের মৃত্যু হয়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকে বলাবলি করছে অল্পবয়স্ক ছেলেমেয়েদের হাতে কখনোই মোটরসাইকেল তুলে দেয়া যাবে না।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *