‘গো-কন্যা’দের বিয়ে দিতে দু’শ বিদেশেী ষাঁড় প্রস্তুত!

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: গো-মাতা নয়। গো-কন্যাদের বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। সেই লক্ষ্যে শুরু হয়েছে বিবাহযোগ্য ষাঁড় খোঁজা করার। দেশটির মধ্যপ্রদেশের অ্যানিমাল হাসব্যানড্রি দপ্তর এরই মধ্যে ১৬টি প্রজাতির দু’শটি ষাঁড়েরও খোঁজ পেয়ে গেছে। যাদের সঙ্গে বিয়ে দেওয়া হবে দেশি প্রজাতির নারী গরুদের। স্ িলক্ষ্যে ভারতে েএ ‘গো-কন্যা’দের বিয়ে দিতে দু’শ বিদেশেী ষাঁড় প্রস্তুত রাখা হয়েছে!
জানা যায়, কৃষকরাই তাদের নিজেদের পোষ্য গরুর জন্য বিবাহযোগ্য পাত্র অর্থাৎ ষাঁড় খুঁজে নিতে পারবেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিবাহযোগ্য ষাঁড়ের তালিকা সাজিয়ে রাখার জন্য একটি ওয়েবসাইটও খোলা হয়েছে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্র খবর, যে ষাঁড়দের বেছে নেওয়া হয়েছে, তাদের ছবিসহ সব তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্য দেখেই কৃষকরা ঠিক করবেন, তাদের পোষ্য ‘‌গো-কন্যা’দের জন্য কোনো পাত্র উপযুক্ত। বেশিরভাগ প্রজাতির ষাঁড়ই নাকি বিদেশি।

মধ্যপ্রদেশ পশুপালন ও পোল্ট্রি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা ড.‌ এইচবিএস ভাদুরিয়া জানান, ‌আমরা ১৬টি প্রজাতির দু’শটি ষাঁড়ের সিমেন সংগ্রহ করেছি। ওয়েবসাইটে ষাঁড়েদের সম্পর্কে সব তথ্য দেওয়া আছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *