গুগল ম্যাপে শহীদ আবরার হল, অমিত সাহা পাবলিক টয়লেট!

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের নাম পরিবর্তন হয়ে গুগল ম্যাপে দেখাচ্ছে শহীদ আবরার হল। শুধু তাই নয়, হলের ভেতরে যে টয়লেটগুলো রয়েছে, সেগুলোর নাম দেখাচ্ছে আবরার হত্যায় অভিযুক্তদের নামে। গত ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে, হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয় গোটা দেশে।

এদিকে শেরে বাংলা হলের নাম পরিবর্তন হয়ে শহীদ আবরার হল দেখাচ্ছে গুগল ম্যাপে। এছাড়া হলটিতে অবস্থিত কয়েকটি টয়লেটের নাম দেখাচ্ছে আবরার হত্যাকারীদের নামে। যেমন- কিলার ফুয়াদ পাবলিক টয়লেট, অমিত শাহ পাবলিক টয়লেট, রাসেল পাবলিক টয়লেট, অনিক সরকার পাবলিক টয়লেট, রবিন পাবলিক টয়লেট।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *