define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); কানের দুলের কারণেই প্রাণ গেল শিশু সাদিয়ার  - novanews24 novanews24 https://www.novanews24.com/

কানের দুলের কারণেই প্রাণ গেল শিশু সাদিয়ার 

নিউজটি শেয়ার লাইক দিন

কানের দুলের কারণেই প্রাণ গেল শিশু সাদিয়ার 

নিজস্ব প্রতিনিধি: কানের দুলের কারণে প্রাণ গেল সাত বছরের শিশু সাদিয়ার। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ মাটিকোমড়া গ্রামে গতকাল দুপুরে। 

নেশার টাকা জোগাড় করতে শিশুটি কানের দুল ছিড়ে নেয় প্রতিবেশী মাদকাসেবী ফুপু চম্পা খাতুন। ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে স্বামী পরিত্যাক্ত ফুফু শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনার ১৩ ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।  এঘটনায় ঘাতক চম্মাকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত সাদিয়া খাতুন  হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমড়া গ্রামের বাবলুর রহমান বাবুর মেয়ে। সে স্থানীয় নায়ড়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাৎ শিশু সাদিয়া নিখোঁজ হয়। ওদিন দুপুরে ঝিকরগাছা থানায় একটি জিডি করে তার পরিবার।  পরে আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারে,  সাদিয়াকে তার প্রতিবেশী ফুপু চম্পার সঙ্গে ঘোরা ফিরা করছিল। পরে স্থানীয়রা চম্পাকে জিজ্ঞাসাবাদ করলে সে একাক সময়ে একাক রকম কথা বলতে থাকে। তাই রাতেই তাকে আটক করে ঝিকরগাছা থানায় সোপর্দ করে এলাকাবাসী। পরে রাত ১২টার দিকে বাড়ির পাশে একটা বাঁশবাগান থেকে সাদিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, প্রাথমিকভাবে জানা গেছে ঘাতক চম্পা একজন মাদকা সেবী। মাদকের টাকা জোগাড় করার জন্য শিশুটির কানের দুল খুলে নেয়। যখন তিনি বুঝতে পারে বিষয়টি জানা জানি হয়ে যাব। তখন সে শিশুটিকে হত্যার পরিকল্পনা করে এবং হত্যা করে বাড়ির কিছু দুরে একটি বাশঁবাগানে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় সপোর্দ  করেন। পর তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *