এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে যশোরে ব্লকেট

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে যশোরের চাঁচড়া মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা।

বুধবার (১৬ই জুলাই) বিকাল ৫টার দিকে এনসিপির সমর্থকরা চাঁচড়া মোড়ে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।

এতে যশোর-বেনাপোল, যশোর-কুষ্টিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময়ে দলটির নেতাকর্মীরা ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আর কতকাল জ্বালাবি, গোপালগঞ্জের গোলাপি’ সহ বিভিন্ন স্লোগান দেন। বিকাল ৫টায় শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৬টায় শেষ হয়।
ব্লকেট চলাকালে বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় নেতা খালিদ সাইফুল্লাহ জুয়েল, যশোরে সংগঠক নুরুজ্জামান ও আজাদ।
ব্লকেড কর্মসূচিতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *