বেনাপোলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সাদীপুর সীমান্ত থেকে ৮৭ বোতল ফেন্সিডিল সহ সাগর হোসেন (২৩)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার(১০শে এপ্রিল)রাত ৯ টার সময় তাকে আটক করা হয়।আটকৃত আসামী বড় আঁচড়া গ্রামের খোকনের ছেলে।
৪৯বিজিবি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮৭ বোতল ফেন্সিডিল সহ এক আসামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *