যশোরের আইন-শৃঙ্খলা উন্নয়নে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের মতবিনিময় 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারী কার্যাবলী তদারকি ও সমন্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মত বিনিময় সভায় অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

সভায় বক্তারা যশোরের আইনশৃঙ্খলার অবনতি, কিশোর গ্যাং এর উত্থান, মাদকের বিস্তার সহ নানান অনিয়ম দুর্নীতি নিয়ে আলোচনা করেন।

যশোর বারের সভাপতি ও পিপি সাবিরুল হক সাবু বলেন, অধিকাংশ বক্তারা মানুষকে তুষ্ট করার জন্য বক্তব্য দেন। প্রকৃত সমস্যার কথা কেউ বলেন না। যে কারণে সমাজ থেকে সমস্যা দূর হয় না। তিনি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন। যারা চিহ্নিত অপরাধী তারা হাইকোর্ট থেকে খুব সহজে জামিন পেয়ে যাচ্ছেন। সব চিহ্নিত অপরাধীরা আবার নিজ নিজ এলাকায় গিয়ে অপরাধ সংগঠিত করছে। তাই এসব অপরাধী জামিন বাতিল করা ছাড়া সমাজ থেকে অপরাধ কমা সম্ভাবনা কম। তাছাড়া গোয়েন্দা বাহিনীর দুর্বলতার কারণে তারা জেল থেকে বেরিয়ে পড়ছে। অথচ এসব অপরাধীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারলে তাদেরকে জেলখানা থেকে আবারো আটক করে জেলে পাঠাতে পারলে অপরাধের দৌরত্ব কমবে।

 

যশোরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেন, যশোর একটি সীমান্ত জেলা। এ জেলায় অপরাধের চিত্র ভয়াবহ। মাদকের সহজলভ্যতার কারণে নেশাগ্রস্ত হয়ে জেলার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যে পুলিশ সদস্যরা মাদক নিয়ন্ত্রণ করবে তাদেরও অনেকেই এই মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে। যে কারণে দিন দিন মাদকের ভয়াল ছোবল প্রত্যেকের ঘর আক্রান্ত হচ্ছে।

 

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, পুলিশ চাইলে এমন কোন কাজ নেই যা,করতে পারে না। দেশে আওয়ামী লীগের দোসরা ঘাপচি মেরে আছে। দেশে তারা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। সেই সাথে বিরোধী দলের নেতারা সরকার কে বিপদে ফেলতে তৎপর চালিয়ে যাচ্ছে। তাই পুলিশ প্রশাসনকে সর্বদা সজাগ থাকতে হবে। যেন কোন ধরনের অস্থিরতা কেউ তৈরি করতে না পারে। তাছাড়া পুলিশ প্রশাসনের কোন ব্যক্তি মাদকের সঙ্গে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা গ্রহণের ও নির্দেশ দেন তিনি।

সবাই উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী (ভূমি কমিশনার) কর্মকর্তা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, জেলার সব থানার অফিসার ইনচার্জ, জেলার সব অফিসের কর্মকর্তাসহ নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

সভার সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *