যশোরে ৭ কোটি টাকা মূল্যের ৩১ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক 

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে সাত কোটি ১৩ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক হয়েছে।

আটককৃতরা হলেন, নড়াইল জেলার নড়াগাতি উপজেলার খাসিয়াল গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) ও যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের বালিয়া ভেকুটিয়া এলাকার সানু মিয়ার ছেলে আনিস (৩৬)।

শনিবার (২০ই জুন) সকাল আটটার দিকে যশোর বিজিবি ব্যাটেলিয়ানের এক নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারে করে পাচার সময়ে তাদেরকে এ বিপুল পরিমাণে স্বর্ণের বারসহ আটক করতে সক্ষম হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময়ে তাদের কাছ থেকে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা ও উদ্ধার করে বিজিবি সদস্যরা। শনিবার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন যশোর বিজিবি ব্যাটেলিয়ান প্রধান কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি।

 

তিনি সাংবাদিকদের জানান, তিনি যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানে যোগদানের পর থেকে চোরাচলান রোধে কঠোর অবস্থানে রয়েছে। এর ফলশ্রুতিতে প্রতিনিয়ত এ ব্যাটেলিয়ানের অধিভুক্ত এলাকাগুলো থেকে বিপুল পরিমাণে স্বর্ণের বার মাদকদ্রব্য সহ নানা ধরনের ভারতীয় মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। আজকে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সড়ক পথে ঢাকা হতে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। জব্দকৃত স্বর্ণের বার গুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে এবং আসামী দ্বয় কে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *