সোহার্দ্য বাড়াতে দ্রুত টুরিস্ট ভিসা চালু করা হবে-দীনেশ ত্রিবেদী

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ভারত বাংলাদেশের মধ্যে সোহার্দ বাড়াতে খুব তাড়াতাড়ি বাংলাদেশীদের জন্য টুইস্ট ভিসা চালু করা হবে।

ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি। যদি একসঙ্গে করা হয় তাহলে ১৬০ কোটি। দুই দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিনত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রুপান্তরিত হবে। এজন্য দুই দেশের সহযোগিতা থাকা দরকার। সম্প্রতি সময়ে পুশইন নিয়ে সীমান্ত উত্তাপ এবং ভ্রমণ ও বাণিজ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা করা হবে।

শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী  বেনাপোল নোম্যাসল্যান্ডে সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে দীনেশ ত্রিবেদী নোমান্স ল্যান্ডে পৌঁছালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

দীনেশ ত্রিবেদী আরো বলেন, শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, আমি এর সঙ্গে বাংলাদেশের আরও ২০ কোটি মানুষকেও যুক্ত করছি। ১৬০ কোটি মানুষের জন্য যা কিছু মঙ্গলজনক, আমি তাই করবো। এর জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষের আশীর্বাদ। যাতে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে পারি।

তিনি আরো বলেন, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে। এ লক্ষ্যে খুব তাড়াতাড়ি দুই দেশের মানুষের সঙ্গে সৌহার্দ্য বৃদ্ধিতে টুরিস্ট ভিসা চালু করা হবে।

উল্লেখ্য, গত ২৪ সালের এপ্রিল মাসে ভারত সরকার ভারতের সাবেক রেলমন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮ তম হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসার সময় তার সঙ্গে তার সহধর্মিনী মৃণাল ত্রিবেদী এসেছেন। পরে সড়কপথে দুপুর সাড়ে ১২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দিয়ে পাঠিয়েছে ভারত সরকার।

সীমান্ত সূত্রগুলো বলছে, সম্প্রতি পুশইন নিয়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশ উত্তাপ বিরাজ করছে। চলমান এ পরিস্থিতি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসাবে দায়িত্ব নিতে আজ শুক্রবার সকালে বেনাপোল বন্দর দিয়ে ঢাকায় আসছে দীনেশ ত্রিবেদী। তার দায়িত্ব গ্রহণ সীমান্ত উত্তাপ, পুশইন রোধ এবং বাণিজ্য ও ভ্রমণ খাতে নিষেধাজ্ঞা শিথিলে বড় ভূমিকা রাখতে পারে।

দিনেশ ত্রিবেদী বাংলাভাষী এবং দির্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িত। হাইকমিশনার হিসেবে বাংলাদেশে তার দায়িত্ব গ্রহণ দুই দেশের মধ্য চলমান সীমান্ত উত্তাপ বন্ধ, ভিসা ও বাণিজ্য সহজীকরণসহ নানান বিষয়ে গুর“ত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে ভারতীয় মিশনে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মা। তাকে এরই মধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব দিয়েছেন দীনেশ ত্রিবেদীকে। তিনি একটা সময় সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত ছিলেন। ২০১৬ সালের পর তাদের সম্পর্কে অবনতি ঘটতে শুরু করে। শেষমেশ ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী।

দীনেশের রাজনৈতিক যাত্রার শুর“ অবশ্য ৮০ দশকে। সে সময় তিনি কংগ্রেসে ছিলেন। পরে যোগ দেন জনতা দলে। ১৯৯০ সালে প্রথমবার রাজ্যসভার সংসদ সদস্য হন। এরপর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আবারও রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। প্রথমবার ভোটে লড়েন ২০০৯ সালে। দ্বিতীয় দফায় ইউপিএ সরকারের সময় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি কেন্দ্রের রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলান। ২০১৯ সালে বারাকপুরে তৃণমূলের প্রার্থী হিসেবে বিজেপির অর্জুন সিংয়ের কাছে পরাজিত হন তিনি। এরপর তৃণমূল তাকে রাজ্যসভায় পাঠায়। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন দীনেশ ত্রিবেদী। একই বছরের ৬ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *