খামেনির জন্য তিন দিনের বিদায় অনুষ্ঠান আয়োজনের ঘোষণা ইরানের

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালীর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ নিয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

বুধবার (৪ই মার্চ) এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানায়।

তবে, ট্রাম্প দাবি করেছিলেন, ট্যাংকার পাহারা দেওয়ার জন্য নৌবাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত।

আকবরজাদেহ বলেছেন, এই মুহূর্তে হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন উপলক্ষে আজ তেহরানে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় তাকে হত্যা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় রাত থেকে রাজধানী তেহরানের ইমাম খামেনি ময়দানে এই কর্মসূচি শুরু হবে, যেখানে তার সমর্থকরা অংশ নেবেন। তিনদিনব্যাপী চলবে এই অনুষ্ঠান।

এদিকে ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, খামেনির ছেলেকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে দেশটি।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন, যেকোনো উত্তরসূরি যদি ‘ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা অব্যাহত রাখে কিংবা যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়’ এবং ‘ইরানের জনগণকে দমন করে’, তবে তাকে ‘স্পষ্টভাবে টার্গেট’ করা হবে। এমনকি, প্রয়াত সর্বোচ্চ নেতার দাফনের আগেই উত্তরসূরিকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *