র‌্যাবের অভিযানে বেনাপোলে দু’টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন-গুলিসহ যুবক আটক 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: র‌্যাবের অভিযানে বেনাপোলে দু’টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি সহ সাকিব (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে

সে রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে। সে একটি  কোম্পানীতে চাকুরীর আড়ালে এ এ আগ্নেয় অস্ত্রের কারবার করতেন।

রোববার (১১ই জানুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-৬ এর সদস্যরা।

যশোর র‌্যাব -৬ এর আবুবক্কার সিদ্দিকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসত ঘরের বিছানার নীচে থেকে ২ টি পিস্তল ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে থাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *