স্টাফ রিপোর্টার: যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) এবং দৈনিক লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে দৈনিক লোকসমাজ শার্শা সংবাদদাতা মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে
রোববার (২৮ই সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা মনিরুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার কবির নান্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বক্তারা বলেন, গত ২৪শে সেপ্টেম্বর শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের এক নারী তার ছেলেকে বলৎকারের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। কিন্তু শার্শা থানা পুলিশ অভিযোগটি যথাযথ তদন্ত ছাড়াই মামলা হিসেবে গ্রহণ করে সাংবাদিক মনিরুল ইসলামকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন। এটি সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন ঘটনা । অবিলম্বে মনিরুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করেন।