কয়েকদিনের বৃষ্টিতে বন্দরের ভিতরে হাঁটু পানি

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দিনের বৃষ্টিতে দেশের সর্ববৃত্ত স্থল বন্দর বেনাপোলে হাঁটু পানি জমেছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকাযয় জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে জানিয়েছে বন্ধুর ব্যবহারকারীরা। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরা।

কয়েকদিনের সামান্য বৃষ্টিতেই বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও সড়কে হাঁটুপানি জমে থাকায় মারাত্মকভাবে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের চলাচল দুরূহ হয়ে পড়েছে।

বন্দরের একাধিক গেট দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশ অনুপযোগী হয়ে পড়ায় কয়েকটি গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। চ্যাটিজ টার্মিনালে গিয়ে দেখে গেছে, পুরো এলাকা একটি জলাশয়ের রূপ নিয়েছে—যেখানে স্বাভাবিকভাবে ট্রাক পার্কিং ও পণ্য খালাসের কাজ হতো।

বন্দর সংশ্লিষ্টরা জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতি বছরই বৃষ্টির মৌসুমে এ দুর্ভোগ দেখা দিলেও সমস্যার সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই। বন্দর কর্তৃপক্ষ বলছে, রেল বিভাগের একাধিক স্থানে কালভার্ট না রেখে মাটি ফেলে দেওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী জানান, শ্রমিকদের হাটুপানি পেরিয়ে পণ্য খালাস করতে হচ্ছে, এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সবাইকে। ট্রাক চালক ও সহকারীরা জানান, বৃষ্টির পানিতে পড়ে থাকা কেমিকেল মিশ্রিত পানিতে চলাফেরার কারণে অনেকেই চর্মরোগ ও চুলকানিতে আক্রান্ত হচ্ছেন।

বন্দরের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কেমিকেলজাতীয় বর্জ্য এবং ব্যবহৃত রাসায়নিকের কারণে পানির সঙ্গে ক্ষতিকর পদার্থ মিশে যাচ্ছে, যা পরিবেশ ও শ্রমিকদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

আমদানি-রফতানি সমিতির সহসভাপতি উজ্জ্বল বিশ্বাস বলেন, বেনাপোল বন্দর থেকে প্রতিবছর প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হলেও জলাবদ্ধতার মতো সমস্যা বছরের পর বছর থেকে যাচ্ছে। ফলে ব্যবসায়ীদের কার্যক্রমে ব্যাঘাত ঘটছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, আমি কয়েক মাস আগেই বন্দরে এসেছি। তাই পানি নিষ্কাশনের কি ব্যবস্থা আছে সে বিষয়ে আমি কিছুই জানিনা। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখতে হবে। এরপরেই পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *